Friday, April 3, 2026

আসল রয়েল বেঙ্গল টাইগার অভিষেক, নকল কর্মসূচি ছুড়ে ফেলবে ত্রিপুরা: ঋতব্রত

Date:

Share post:

“রয়েল বেঙ্গল টাইগার কাকে বলে সেটা সোমবার ইডি-র দফতর থেকে বেরিয়ে দেখিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় এগিয়ে যাবে তৃণমূল।” মঙ্গলবার, ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন তৃণমূল (Tmc) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। এদিন, ত্রিপুরা যান বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাঁরা। চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুস্মিতা দেবের উপস্থিতিতে অমরপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান অন্যদলের অনেক নেতা-কর্মী।

সন্ধের সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, বিপ্লব দেবের রক্তচক্ষু উপেক্ষা করে ত্রিপুরায় তৃণমূল নেতৃত্ব লড়াই করছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেদিন থেকে ত্রিপুরা এসেছেন তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁর কনভয় ভাঙচুরের চেষ্টা হয়েছে। বাংলা থেকে তৃণমূল নেতারা এখানে এলেই তাঁদের উপর আক্রমণ হয়েছে। ঋতব্রত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করে বিপ্লব দেব ত্রিপুরায় কর্মসূচি ঘোষণা করেছেন। “লোকে আসল পেলে নকল নেবে কেন?” ২০২৩-এ সেখানে জনগণের সমর্থনে তৃণমূলের সরকার গঠিত হবে বলে মন্তব্য করেন ঋতব্রত। বলেন, “বিপ্লব দেবের (Biplab Dev) ‘দুয়ারে দানব’ থাকবে না। ২০২৩-এ তৃণমূলের ‘দুয়ারে সরকার’ হবে ত্রিপুরায়।”

এরপরই সোমবার ইডি-র দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ তুলে ঋতব্রত বলেন, কে আসল রয়েল বেঙ্গল টাইগার সেটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দল নয়, সোশ্যাল মিডিয়ায় অভিষেককে রয়েল বেঙ্গল টাইগার আখ্যা দিচ্ছে। ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে প্রচুর সরকারি সম্পত্তি, এমনকী স্টেডিয়ামও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতা।

বিজেপি (Bjp), সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) থেকে বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- করোনার জের: প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কমানো হচ্ছে সিলেবাস

advt 19

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...