Friday, June 26, 2026

দিল্লিতে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা ও সিআইএ প্রধান, তালিবান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

Date:

Share post:

আফগানিস্তানে(Afghanistan) তালিবান(taliwan) শাসন শুরু হতেই উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। তালিবানের মন্ত্রিসভা গঠন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে(Delhi) এসে পৌছলেন রাশিয়ার(Russia) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমেরিকার(America) গোয়েন্দা প্রধান। এই দুই শীর্ষস্থানীয়র সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit dobhal)।

বুধবার দুপুরে দিল্লিতে বৈঠক করেন রাশিয়ার জাতীয় উপদেষ্টা নিকোলাই পাত্রশেভ ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রক সূত্রের খবর, নিকোলাই দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও। দিনকয়েক আগেই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরেই এনএসএ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:‘অভিভাবক হওয়ার শখ হলে বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’, ধনকড়কে কড়া জবাব কুণালের

সূত্রের খবর, রাশিয়া ও আমেরিকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদাভাবে হাওয়া এই বৈঠকে তালিবান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার তরফের আগেই তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছিল ।আফগানিস্তানে রাশিয়ার দূতাবাসও বন্ধ করা হয়নি। তবে তালিবান যে সকল গোষ্ঠীকে নিয়ে সরকার গঠন করেছে তাতে রাশিয়া খুশি নয়। ভারতের সঙ্গে হওয়া বৈঠকে এই বিষয়টি সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। ভারতও আফগানিস্তান পরিস্থিতি, পাকিস্তানের ভূমিকা, চিনের অবস্থান নিয়ে বৈঠকে সংশয় প্রকাশ করেছে। দুই দেশ এই বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার গোপনে সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নসের সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। বুধবার এই বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে বর্তমানে দিল্লিতে রয়েছেন উইলিয়াম। আফগানিস্তান ইস্যুতে আরও বেশকিছু বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...