Tuesday, June 23, 2026

লড়াইয়ে তরুণ মুখ: ভবানীপুরে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস

Date:

Share post:

তরুণ মুখকেই লড়াইয়ে নামালো সিপিআইএম (Cpim)। কংগ্রেস (Congress) প্রার্থী না দিলেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বিপরীতে প্রার্থী দিচ্ছে বামেরা। বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস (Shrijib Biswas)। বুধবার, যখন ভবানীপুরে ভোট প্রচারের প্রথম কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগে শ্রীজীবের নামে সিলমোহর পড়ে। এদিন, সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ডাকা হয়। সেখানেই তাঁর নাম ওঠে। হাজরা ল কলেজ থেকে পাশ করা প্রাক্তন এই এসএফআই (Sfi) নেতা আলিপুর আদালতের আইনজীবী।

আরও পড়ুন-মিশন ত্রিপুরা: দলীয় কর্মীসভায় সংগঠনকে মজবুত করার ডাক দিলেন সুস্মিতা-চন্দ্রিমা

আগে অবশ্য ডিওয়াইএফআই (Dyfi) নেতা কলতান দাশগুপ্তের নাম উঠেছিল। কিন্তু দলীয় সূত্রে খবর, আগামী ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনে বড় দায়িত্ব পেতে পারেন কলতান। তালিকায় ছিল রাজেন্দ্র প্রসাদের নামও। শেষ পর্যন্ত শ্রীজীবের নামই চূড়ান্ত হয়।

সামসেরগঞ্জে প্রার্থী করা হয়েছে, সিপিআইএম নেতা মোদাসসার হোসেনকে। যদিও আগে শোনা গিয়েছিল, কংগ্রেস প্রার্থী না দেওয়ায় মুর্শিদাবাদের দুটো আসনেই প্রার্থী দেবে আইএসএফ।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...