Sunday, April 5, 2026

দিদির উপহারের ধুতি-পাঞ্জাবি পরেই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইবেন মদন

Date:

Share post:

সাম্প্রতিক সময়ের বাংলার রাজনীতিতে অন্যতম “রঙিন নেতা” মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় রোজ রোজ তাঁর “বিনোদন” নজর এড়ায়নি খোদ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চের কেন্দ্রীয় কর্মিসভায় ফের মদনের নাম মমতার মুখে। আদতে ভবানীপুরের নেতা হলেও কামারহাটির তৃণমূল বিধায়ক তথা দীর্ঘদিনের সহকর্মী মদন মিত্রকে কিছুটা মজা করেই ”কালারফুল” বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উদ্দেশে দলনেত্রী বললেন, ”বেশি সাজুগুজু করো না৷”

এদিন কর্মিসভা থেকে মদন মিত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”মদন তুমি এলাকার পুরনো ছেলে। নিজের মতো করে দেখে নেবে। পরশুদিন দেখছিলাম ধুতি- পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, ওরকম ভাবেই দেখে নেবে। তবে বেশি সাজুগুজু করবে না। মদন একটু কালারফুল ছেলে৷ মাঝেমধ্যে একটু বেশিই কালারফুল হয়ে যায়৷ বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়।”

অন্যদিকে, কর্মিসভা থেকে বেরিয়ে মদন মিত্র জানান, দিদি তাঁকে খুব ভালোবাসেন। দেওয়াল লেখার সময় কাকতালীয় ভাবে দলনেত্রীর সামনে তিনি পড়ে যান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভালোবেসে নতুন ধূতি-পাঞ্জাবি উপহার বাড়িতেই পাঠিয়ে দেন। এবার সেই পোশাক পরেই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন তিনি।

আরও পড়ুন- কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে অধিকারী পরিবারকে তুলোধনা কুণালের

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...