Saturday, April 4, 2026

কোচের পদ থেকে রবি ফাউলারকে ছেঁটে ফেলল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদের নতুন কোচ মানোলো

Date:

Share post:

আইএসএল( ISL) শুরুর আগেই চমক দিল এসসি ইস্টবেঙ্গল( Eastbengal)। হেড কোচের পদ থেকে রবি ফাউলারকে( Robbie Fowler) ছাঁটাই করল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। এসসি ইস্টবেঙ্গলের নতুন হ‍েড কোচ হলেন ম্যানুয়েল মানোলো ডিয়াজ( Manuel ‘Manolo’ Diaz)। ২০২১-২২ মরশুমে লাল-হলুদের দায়িত্ব সামলাবেন রিয়াল মাদ্রিদের সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা এই স্প‍্যানিশ কোচ।

একেবারে বিনা মেঘে বজ্রপাতের মত ব্যাপার।  বুধবার একেবারে সকলকে অবাক করে দিয়ে রবি ফাউলারকে সরিয়ে নতুন কোচের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গল জানায়, “এসসি ইস্টবেঙ্গল জানাচ্ছে যে হেড কোচের পদ থেকে চুক্তিভঙ্গের বিষয়ে রাজি হয়েছেন রবি ফাউলার এবং ক্লাব। এসসি ইস্টবেঙ্গলের সকলে রবিকে তার আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চায় এবং শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের সাথে সহযোগিতা প্রার্থনা করছে।”

এরপরই  দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তির ম‍্যাধমে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট জানায়,” এসসি ইস্টবেঙ্গল গর্ববোধ করছে ম্যানুয়েল মানোলো ডিয়াজকে নয়া হেড কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে। দীর্ঘ ২০ বছর ধরে কোচিং অভিজ্ঞতা ও দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের সেট আপের সাথে যুক্ত থাকায়, মানোলো অভিজ্ঞতার ভান্ডার। এছাড়া ও জেতার মানসিকতা নিয়ে লাল-হলুদে এসেছেন। ”

আরও পড়ুন:কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল সাদা-কালো ব্রিগেড

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...