Saturday, June 20, 2026

চিন-তালিবান গোপন আঁতাত নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের

Date:

Share post:

গত ১৫ অগাস্ট তালিবানরা (talibanes) আফগানিস্তান দখল করলেও সরকার গঠনের কাজ পুরোপুরি হয়ে ওঠেনি । গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই কাজ সম্পন্ন করল তালিবানরা। নতুন সরকারের ঘোষণা করেছে তালিবান । আর নতুন সরকার গঠন হতেই গোপন আঁতাত শুরু হয়ে গেছে চিনের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (American president Joe Biden) প্রকাশ্যে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তার দাবি চিন তালিবানদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে। আর সেই কারণে নতুন সরকারের শপথ গ্রহণের দিন আফগানিস্তানে আমন্ত্রণ পেয়েছে চিন। সেই সঙ্গে রয়েছে রাশিয়াও । মার্কিন প্রেসিডেন্টের দাবি এই মুহূর্তে তালিবানদের প্রচুর অর্থের প্রয়োজন । আর সেই অর্থ জোগাবে চিন এবং রাশিয়া। সে ব্যাপারে বাইডেন পুরোপুরি নিশ্চিত । মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এমনটাই জানিয়েছে।

 

এদিকে নতুন সরকারের দায়িত্ব (oath taking ceremony of new taliban government) গ্রহণ অনুষ্ঠানের দিন আফগানিস্থানে আমন্ত্রণ পেয়েছে চিন (China), পাকিস্তান (Pakistan), রাশিয়া (Russia), তুরস্ক (Turkey), ইরান (Iran) ও কাতার(Qatar)। কিন্তু তালিবানরা অত্যন্ত সন্তর্পনে বাদ দিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে । আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মত , এ ব্যাপারে খানিকটা বিরক্ত হয়েছেন বাইডেন । কারণ চিন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবার তালিবানদের যথেচ্ছভাবে ব্যবহার করবে । সেই সঙ্গে পাকিস্তান প্রশ্রয় পেয়ে আরো মাথাচাড়া দেবে। ফলে বিশ্বজুড়ে চরম নাশকতা ও অরাজকতা শুরু করতে পারে চিন -তালিবান- রাশিয়া -পাকিস্তান সমঝোতা শিবির ।

 

তাছাড়া এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডারের নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে। তাই তালিবান আফগানিস্তানের দখল নিতেই ওয়াশিংটনের তরফে আফগানিস্তানের অর্থভাণ্ডারে তালিবান যাতে হাত লাগাতে না পারে, তার জন্য অ্যাকউন্টের গতিবিধি বন্ধ করে দিয়েছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ দ্বারাই এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডার নিয়ন্ত্রিত হত। কিন্তু এখন তালিবানরা যদি চিন এবং রাশিয়ার থেকে অর্থ সাহায্য পায় তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না।

advt 19

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...