Saturday, June 20, 2026

জোড়া বায়োপিক মদন মিত্রকে নিয়ে, নাম ভূমিকায় কে, শাশ্বত? 

Date:

Share post:

মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে একেবারে একজোড়া বায়োপিক,(Biopic) ! এখন টলিপাড়ায় (Tollygunj) একটাই গুঞ্জন মদন মদন মিত্রের বায়োপিক। পরিচালক রাজা চন্দ(Director Raja Chanda) প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরির কথা । এরপর আরেক পরিচালক রাজর্ষি দেও (Director Rsjorshi De) জানিয়েছেন তার ইচ্ছার কথা। তবে গোল বেধেছে অন্য জায়গায়। ইতিমধ্যেই পরিচাল পরিচালক রাজা চন্দ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) মদন মিত্রের ভূমিকায় অভিনয় করার জন্য নিশ্চিত করে ফেলেছেন। আবার অপর পরিচালকেরও পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়কে । তাহলে? কী হবে এখন?

 

পরিচালক রাজর্ষি দে (Rajorshi Dey) জানিয়েছেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি মদনদাকে অনেক বেশি কাছ থেকে দেখেছি। সেদিক থেকে মদনদার বায়োপিক নিয়ে একদম অন্যরকম ভাবনা আছে আমার। তবে এই বায়োপিকের চিত্রনাট্য আমি নই , লিখবেন অন্য একজন। যিনি খুব জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং সেইসঙ্গে কবিও। যিনি কামারাহাটিতে দীর্ঘদিন থাকেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না। তবে আমি ২০২২-এর আগে কোনওভাবেই বায়োপিকের শুটিং শুরু করতে পারব না।’

কিন্তু মদন মিত্রর চরিত্রে কে অভিনয় করবেন , সেখানেই বড় প্রশ্ন চিহ্ন। রাজা চন্দর মতো মদন মিত্রর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দ রাজর্ষি দেরও। পছন্দের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও । আবার মজার ব্যাপার হলো শাশ্বত-পঙ্কজ এই দুই অভিনেতাই নাকি মদন মিত্ররও বিশেষ পছন্দের। তাহলে কাকে বাছতে চলেছেন রাজর্ষি? তাই শেষ মুহূর্তে কে মেকআপ করে শুটিং ফ্লোরে এসে দাঁড়াবেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

advt 19

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...