Friday, April 3, 2026

আগামী বছর ইংল‍্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নামবে বিরাটরা, সূচি প্রকাশ ইসিবির

Date:

Share post:

সামনের বছর আবারও ইংল‍্যান্ডের(England) মাটিতে সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল( Team India)। তবে এবার টেস্ট নয়, টি-২০ (,T-20)এবং একদিনের ম‍্যাচ( ODI) ইংরেজদের বিরুদ্ধে খলেতে চলেছে বিরাট কোহলিরা ( Virat kohli)। এমনটাই জানাল ইংল‍্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড( ECB)। বুধবার আগামী বছরের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ইসিবি। সেখানে দেখা গিয়েছে, জুলাই মাসে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারত।

সূচি অনুযায়ী,২০২২-এর ১ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলে সফর শুরু করবে বিরাট বাহিনী। এরপর ৩ জুলাই ট্রেন্ট ব্রিজ এবং ৬ জুলাই এজিয়াস বোলে পরের দুটি টি-২০ ম্যাচ খেলবে তারা।  প্রথম একদিনের ম্যাচ হবে ৯ জুলাই, এজবাস্টনে। এরপরের দুটি ম্যাচ হবে ওভালে ১২ জুলাই এবং লর্ডসে ১৪ জুলাই।

আরও পড়ুন:নীরজের বিজ্ঞাপন আয় বেড়ে দাঁড়াল ১০০০ শতাংশ, ছুঁয়ে ফেললেন কোহলিকে

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...