Friday, June 19, 2026

করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ৭২৪

Date:

Share post:

করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭২৪ জন। জেলাভিত্তিক তালিকায় এখনও শীর্ষেই রয়েছে কলকাতা। এই শহরে একদিনে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতে দৈনিক সংক্রমণ ১১১। তার পরই রয়েছে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি।

আরও পড়ুন-অসমে NRC-র জন্য ৩৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। করোনা অতিমারি শুরুর সময় থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৩৯ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ২৪৬। এ দিন রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৩৯,৩৩০ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৬ লক্ষ ৯৭ হাজার ৩৯৯ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৫৩ লক্ষ ৭৮ হাজার ৩৭৭ জন ভ্যাকসিন পেয়েছেন।

advt 19

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...