Thursday, June 18, 2026

বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ময়নাগুড়িতে পথে নামল নমঃশূদ্র বিকাশ পরিষদ

Date:

Share post:

বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের ডাকে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় হাজার খানেক মানুষের মিছিল ময়নাগুড়ি শহর পরিক্রমা করে নতুন বাজার বাসষ্ট্যান্ডে সমাবেশ করেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন নমঃশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি পার্থ বিশ্বাস, রাজ্য সভাপতি শচীদানন্দ মল্লিক, জেলা সভাপতি শরত মন্ডল, জেলা সম্পাদক ব্রজেশ্বর মল্লিকসহ আরও অনেকে।

আরও পড়ুন – পুজোর আগেই ১৫০ রাস্তা সংস্কার, ৩০ পার্ক সাজিয়ে তোলার সিদ্ধান্ত হাওড়া পুরসভার
নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, নব্বইয়ের দশকে বাংলা ভাগের নামে উত্তরবঙ্গে একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছিল। অনেক রক্ত ক্ষয় হয়েছে। জাতি বিদ্বেষ সৃষ্টি করা হয়েছিল। বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের ফলে বিপথগামীরা নিজেদের ভুল বুঝতে পেরে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে। কিন্তু বিজেপি বাংলাকে অশান্ত করার জন্য বাংলা ভাগের আন্দোলনকে সামনে আনার চক্রান্ত করছে। আমরা সেটা সফল হতে দেব না। বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।

 

advt 19

 

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...