Thursday, June 18, 2026

ত্রিপুরায় হঠাৎ চাঙ্গা ঝিমিয়ে থাকা বাম, ‘গটআপ গেম’ দেখছে তৃণমূল

Date:

Share post:

২৩-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে(Assembly election) নজরে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাপটে দিশাহারা বিজেপি শিবির আস্থা রেখেছে হামলা ও মামলা পন্থায়। তবে তাতেও কাজ না হওয়ায় সম্প্রতি সরাসরি হুমকি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব(Biplab Deb)। এরই মাঝে এতদিন ঝিমিয়ে থাকা সিপিএম হঠাৎ করেই জেগে উঠেছে। জানান দেওয়ার চেষ্টা চলছে ত্রিপুরার(Tripura) প্রধান বিরোধী তারাই। আর এই ঘটনাতেই বাম-বিজেপির(left and BJP) গটআপ গেম দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূলও(TMC)।

ত্রিপুরায় বাম বিজেপির গটআপ খেলা নিয়ে সম্প্রতি সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কৃশানু মিত্র। টুইটারে এ প্রসঙ্গে তিনি লেখেন, “এতদিন ত্রিপুরাতে যারা কেঁচোর মত ঘরে ঢুকে ছিল, তারা নাকি হঠাৎ বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুড়ে নেমেছে! আসল বিষয়টা হল, বিজেপি-সিপিএম গটআপ। মানুষ যেই সেই রাজ্যে তৃণমূলকে প্রকৃত বিরোধী নেতৃত্বের জায়গাটা দিতে শুরু করেছে, অমনি বেনিয়া-কমিউনিস্ট আঁতাত, যেন তেন প্রকারে তৃণমূলকে আটকাতে হবে!”

আরও পড়ুন:বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ময়নাগুড়িতে পথে নামল নমঃশূদ্র বিকাশ পরিষদ

ত্রিপুরা সম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে বিগত কয়েক মাসে ত্রিপুরা রাজ্যে প্রভাব-প্রতিপত্তি বেশ বাড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলকে আটকাতে গেরুয়া শিবিরের তরফে দুষ্কৃতী দিয়ে নৃশংস হামলা চালানো হয়েছে তৃণমূল নেতাকর্মীদের উপর। যদিও দমে না গিয়ে লড়াই জারি রেখেছে ঘাসফুল। তার ফল মিলেছে হাতেনাতে। প্রায় প্রতিদিন নিয়ম করে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন শতাধিক মানুষ। এই অবস্থায় ভোট বাজারে তৃণমূল যে বিজেপিকে চরম ধাক্কা দিতে চলেছে তা অনুমান করেই ছক বদল করছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের অনুমান, গেরুয়া শিবির মনে প্রাণে চায় লড়াইটা দ্বিমুখী নয় ত্রিমুখী হোক সেক্ষেত্রে ভোট কাটাকাটির খেলায় বাড়তি সুবিধা পেয়ে যাবে গেরুয়া শিবির। তার ফলেই এতদিন ঘুমিয়ে থাকা বামেদের তুলে আনার চেষ্টা চলছে মূল সারিতে। প্রচারে ভাসিয়ে তুলতে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। আর সেই পথে বামেদের হঠাৎ এই জেগে ওঠাকেই সন্দেহের চোখে দেখছে রাজনৈতিক মহল।

advt 19

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...