Thursday, June 18, 2026

টানা ৬ দিন পর ফের ভক্তদের জন্য খুলল তারাপীঠের মন্দির

Date:

Share post:

কৌশিকী অমাবস্যা কাটিয়ে দীর্ঘ ৬ দিন বন্ধ থাকার পর ফের ভক্তদের জন্য খুলে দেওয়া হল তারাপীঠের মা কালির মন্দির। বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরে পুন্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

করোনা আবহে কৌশিকী অমাবস্যার ভিড় ঠেকাতে গত ৩ থেকে ৮ সেপ্টেম্বর ভক্তদের জন্য তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এই চদিনের মধ্যেই গত ৬ সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা। কিন্তু রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। অন্যদিকে চোখ রাঙাচ্ছে  করোনার তৃতীয় ঢেউ। তাই সংক্রমণ ঠেকাতে ভক্তশূন্য রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়।তবে, ভক্তশূন্য মন্দিরেই প্রথা মেনে হয় মায়ের পুজো। জায়ান্ট স্ক্রিনে তা দেখানোর ব্যবস্থা করা হয়। এদিন সতীপীঠের অন্যতম পীঠ  বীরভূমের কঙ্কালীতলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

আরও পড়ুন:পুজোর আগেই ১৫০ রাস্তা সংস্কার, ৩০ পার্ক সাজিয়ে তোলার সিদ্ধান্ত হাওড়া পুরসভার

প্রতিবছর কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে দূর-দূরান্ত থেকে তারাপীঠের মন্দিরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মত। মন্দির লাগোয়া শশ্মানেও সামিল হন সাধুসন্ত থেকে শুরু করে তন্ত্রধারীরা। কিন্তু গতবারের ন্যায় এবারও করোনা পিছু ছাড়েনি। উল্টে করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে গোটা দেশ।তাই সবদিক মাথায় রেখে এই বিশেষ দিনটিতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরা এই মহাযজ্ঞে অংশ নেন।

প্রসঙ্গত, কৌশিকী অমাবস্যার দিন মঙ্গলারতি দিয়ে শুরু হয় মায়ের পুজো। এরপর দিনভর চলে বিশেষ পুজোপাঠা। মায়ের মূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। ফুলের সাজে সাজানো হয় মা-তারাকে। আচার মেনে, দুপুরে তারা মাকে দেওয়া হয় মধ্যাহ্ন ভোগ। শোল মাছ পোড়া, সাত রকমের ভাজা, মাছ, ভাত, পোলাও। সন্ধেয় বিশেষ আরতি। মঙ্গল আরতির পর ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়।

advt 19

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...