Wednesday, June 17, 2026

পুরীর মন্দিরে পুজো, জন্মদিনের আগে সমুদ্রে পা ভেজাচ্ছে ইউভান

Date:

Share post:

  • 12 সেপ্টেম্বর এক বছর পূর্ণ করবে ইউভান চক্রবর্তী। তার আগেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেলেব সে। রাজ-পুত্রের প্রথম জন্মদিন পালন বলে কথা। আগে থেকে তোড়জোড় তো হবেই। তারকা দম্পতি তাই ছেলেকে নিয়ে এখন হাজির পুরীতে। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া সারা।

এবার মায়ের হাত ধরে ভিজে বালিতে পা ফেলছে ইউহান। মা ছেলের এই ছবি ইনস্টা পোস্ট করেছেন স্বয়ং পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শুভশ্রী চক্রবর্তীর (Shubharee Chakraborty) ইনস্টা স্টোরি কেউ রয়েছে তাদের পুরী সফরের ছবি।

জন্মের পর থেকেই ইউভানের বেড়ে ওঠার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। একটু একটু করে বেড়ে উঠেছে ইউভান। যেমন সাক্ষী থেকেছে তার বাবা-মা, পরিবার। তেমনি তাকে দেখে অনেক আদর জানিয়েছে নেটিজেনরা। বাবা-মা হওয়ার অনুভূতি ভক্তকুলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ-শুভশ্রী।

রাজ-পুত্রের এক বছরের জন্মদিন পালনের উৎসবটা কেমন হবে? কারা কারা থাকছে আমন্ত্রিতদের তালিকায়? সে বিষয়ে অবশ্য কোনও পরিকল্পনার কথা সামনে আনতে চাননি রাজ-শুভশ্রী। তবে কোভিড পরিস্থিতিতে বেশি হুল্লোড় চাইছেন না কেউই। তবে মা-বাবার হাত ধরে সমুদ্র দেখার আনন্দেই এখন খুশিতে ডগোমগো ইউভান। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’- এর পক্ষ থেকে তাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা।

 

advt 19

 

ছবি সৌজন্যে রাজ-শুভশ্রী ইনস্টাগ্রাম

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...