Tuesday, June 16, 2026

চঞ্চল বক্সীর খুনিদের ১৫ দিনের মধ্যে গ্রেফতার না করলে, আমি ভয়ঙ্কর খেলা খেলব: অনুব্রত

Date:

Share post:

এবার তৃণমূল নেতা চঞ্চল বক্সী হত্যাকাণ্ডে মুখ খুললেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার নিহত তৃণমূল নেতার বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন তিনি। সেখানে বলেন, ‘চঞ্চল বক্সীর খুনের ঘটনায় দলের যদি কেউ জড়িত থাকে তাঁকে গুলি করে মারা উচিত।‘ অনুব্রত আরও বলেন, ‘পুলিশ প্রশাসনকে জানিয়েছি, প্রকৃত দোষীদের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায়, আমি ভয়ঙ্কর খেলা খেলে দেব।‘ পাশাপাশি, চঞ্চল বক্সীর খুনের ঘটনায় বিজেপির হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তিনি বলেন, ‘এলাকায় জনপ্রিয় ও নির্বিবাদী মানুষ বলে পরিচিত ছিলেন চঞ্চল বক্সী। তাঁর এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।‘ এই দুর্দিনে নিহত চঞ্চল বক্সীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন- ত্রিপুরায় সংবাদমাধ্যমের ওপর হামলার নিন্দায় সরব শুভাপ্রসন্ন- নচিকেতা- সুবোধ সরকাররা
মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের আউসগ্রামের তৃণমূল নেতা চঞ্চল বক্সির। অভিযোগ, সেদিন দুপুরে দলীয় কর্মসূচির পর খাওয়া-দাওয়া সেরে বাইকে চড়ে জঙ্গলের ভেতর দিয়ে দেবসালায় ফিরছিলেন চঞ্চল বক্সী। সঙ্গে ছিলেন তাঁর বাবা আউসগ্রামের দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীও। তাকে একদম কাছ থেকে গুলি করে একদল দুষ্কৃতী । হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ।

 

advt 19

 

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...