Tuesday, June 16, 2026

দুর্ঘটনার কবলে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, জখম ৩

Date:

Share post:

কলকাতায় দুর্ঘটনার কবলে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার কনভয়। দুপুরে মানিকতলা থেকে রাজাবাজারের মাঝে কনভয়ের একটি গাড়ির সঙ্গে ট্যাক্সির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ট্যাক্সিচালক এবং দুই নিরাপত্তারক্ষী তাতে জখম হয়েছেন বলে খবর। অল্পের জন্য রক্ষা পান বেচারাম মান্না।

মন্ত্রীর গাড়ি রাজাবাজার থেকে মানিকতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। একই সময় মানিকতলার দিক থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল একটি ট্যাক্সি। তখনই মন্ত্রীর গাড়ি ইউ-টার্ন নিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ধাক্কাটি এতটাই জোরে ছিল যে ট্যাক্সির ডানদিকের সামনে অংশটি দুমড়ে যায়। সূত্রে খবর, ট্যাক্সি চালকের মাথায় ও হাঁটুতে চোট লেগেছে।

আরও পড়ুন-চিনা মাঞ্জা: মা উড়ালপুলে বসছে কাইট স্ট্রিং- বেরিয়ার, যান চলাচলে নিষেধাজ্ঞা

একইভাবে, মন্ত্রীর কনভয়ে থাকা গাড়ির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে থাকা দুই পুলিশকর্মীর একজনের মাথায়, ও অপরজনের হাঁটুতে আঘাত রয়েছে বলে সূত্রের খবর। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

advt 19

 

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...