Tuesday, May 26, 2026

চিনা মাঞ্জা: মা উড়ালপুলে বসছে কাইট স্ট্রিং- বেরিয়ার, যান চলাচলে নিষেধাজ্ঞা

Date:

Share post:

মারণ চিনা মাঞ্জার হাত থেকে চালকদের রক্ষা করতে মা উড়ালপুলে বসতে চলেছে ফেন্সিং বা কাইট স্ট্রিং-বেরিয়ার। আগামী ১৫দিন, অর্থাত্‍ ২২ তারিখ পর্যন্ত, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের ওপর যান চলাচল। ওই সময়ে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। গত তিন মাসে মা উড়ালপুলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫জন। সূত্রের খবর, আপাতত সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁ দিক ঘেঁষে ৯০০ মিটার জায়গা জুড়ে বসবেন কাইট স্ট্রিং বেরিয়ার। বেষ্টনীর উচ্চতা হবে ৪ মিটার। মাঝের পাঁচ অংশে পাঁচ মিটার উচ্চতায় থাকবে লোহার তার। ঘুড়ির সুতো যাতে কোনওভাবে চলন্ত বাইক বা স্কুটার আরোহীর মাথা বা গলার কাছাকাছি আসতে না পারে, তার জন্য এই পরিকল্পনা।

আরও পড়ুন-দুয়ারে রেশন: প্রকল্প চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেশন ডিলারদের একাংশ

সূত্রের খবর, কলকাতা পুরসভা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে পলি কার্বনেট চাদর দিয়ে মুড়ে দেওয়ার। কিন্তু ঘূর্ণিঝড় বা জোরালো হাওয়ায় এগুলি উড়ে যাওয়ার আশঙ্কা থাকায় সিদ্ধান্ত বদলে ফেলে কেএমডিএ। ফেন্সিংয়ের জন্য প্রাথমিকভাবে লোহার পোল বসানোর কাজ চলছে। একদিকের কাজ শেষ হলে ডাকা হবে দ্বিতীয় টেন্ডার। সূত্রের খবর, পুজোর আগেই ফেন্সিংয়ের কাজ শেষ করতে চাইছে কেএমডিএ কর্তৃপক্ষ। একদিকের কাজ শেষ হলে ডাকা হবে দ্বিতীয় টেন্ডার।

advt 19

 

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...