Tuesday, June 16, 2026

দুয়ারে সরকারের লাইনে চা, বিস্কুট, পানীয় জল দিল তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

দুয়ারে সরকার শিবিরে রাত থেকে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের হাতে হাতে গরম চা, বিস্কুট, পানীয় জল তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। বুধবার রাতে এমনই ছবি দেখা গেল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এবং বেতড় বরো অফিসে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা সাধারণ মানুষের জন্য এই গরম চা, বিস্কুট এবং ঠান্ডা পানীয় জলের বন্দোবস্ত করেন। শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুপ্রভাত মশাট জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলোর সুবিধা নিতে সাধারণ মানুষ খুবই উৎসাহী। অনেকেই প্রকল্পে নাম নথিভুক্ত করতে মধ্যরাত বা ভোররাত থেকে লাইন দিচ্ছেন। তা দেখেই মানুষের পশে দাঁড়িয়ে এই চা, বিস্কুট আর পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে।

বুধবার মধ্যরাতে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার ৪৩, ৪৫, ৪৬, ৪৭, ৪৮ নং ওয়ার্ডের দুয়ারে সরকার শিবিরের সামনে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা পৌঁছে যায়। জেলা ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে শিবপুর কেন্দ্র ছাত্র পরিষদকর্মীরা মধ্যরাতে দুয়ারে সরকার শিবিরে সামনে সচেতনতামূলক প্রচারও করা হয়৷ প্রসঙ্গত, মহিলাদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ বারবার রাতে লাইন দিতে নিষেধ করা সত্বেও মহিলারা যথেষ্ট সংখ্যায় ভীড় জমিয়েছিলেন।

advt 19

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...