Friday, June 26, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সোমবার আদালতে তলব

Date:

Share post:

২০১৪ সালের টেট পরীক্ষায় (tet exam 2014) ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আগামী সোমবার0 আদালতে (kolkata high court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১ টায় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরা দিতে হবে । হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশের পরেও কেন ভুল প্রশ্নের উত্তরদাতাদের নম্বর দেওয়া হল না, সেই মর্মে মানিক ভট্টাচার্য বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এ দিন পর্ষদ সভাপতিকে ডেকে পাঠায় আদালত।

 

২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রতেই ভুল ছিল বলে জানা যায়। যা নিয়ে পরবর্তীকালে আদালতে মামলা হয় । ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে পরীক্ষার্থীরা ভুল প্রশ্নের উত্তর লিখেছেন তাদের পুরো নম্বর দিতে হবে। এর আগেও ২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় গাফিলতির অভিযোগে প্রত্যেক মামলাকারীকে ২০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভুল প্রশ্নপত্রের উত্তরদাতাদের নম্বর না দেওয়ার কারণে পরবর্তী সময় আদালত অবমাননার মামলা দায়ের হয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...