Friday, June 26, 2026

রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারক তালিকায়: ‘বিশেষ কারণ?’ প্রশ্ন কুণালের

Date:

Share post:

মাসখানেক হল একেবারে ঢাকঢোল পিটিয়ে নিজের রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও ভোটারদের প্রতি নিজের কর্তব্য পালনের যুক্তি খাড়া করে সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে মাসখানেকের বিরতির পর আবার একবার বিজেপির মঞ্চে দেখা যাবে আসানসোলের(Asansol) সাংসদকে। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে সম্প্রতি ২০ জন স্টার প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল বাবুলের নাম। এরপরই প্রশ্ন উঠছে রাজনীতি ছাড়া বাবুল কীভাবে উঠে এলো এই তালিকায়? বিষয়টি প্রকাশ্যে এনে নিজের অতীতের অবস্থান ফের একবার তুলে ধরেছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। টুইটারে তিনি লেখেন, ‘তখনই বলেছিলাম নাটক।’ পাশাপাশি বাবুলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থীর সমর্থনে স্টার প্রচারকদের তালিকা এদিন প্রকাশ্যে আসার পর বিজেপি তো বটেই বাবুল সুপ্রিয়কেও আলাদা করে নিশানা করেন কুণাল। বিজেপির স্টার প্রচারকদের তালিকা তুলে ধরে টুইটে তিনি লেখেন, “এটি যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তা তালিকা হয়-

1) মোদিজি, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই?

2) কৈলাস বিজয়বর্গীয় কই?

3) বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? তখনই বলেছিলাম নাটক। নাকি এখানে বিশেষ কোনো কারণ?”

অবশ্য তৃণমূলের তরফে আগেই বিজেপিকে রীতিমতো কটাক্ষ করে জানানো হয়েছিল একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করা মোদিজি, শাহজি, নাড্ডাজিরা বুঝে গিয়েছেন ভবানীপুরের লজ্জাজনক হার অপেক্ষা করছে তাদের জন্য। তাই লজ্জার হারের দায়ভার কাঁধে নিতে নারাজ বিজেপির ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনরা। তাই স্টার প্রচারকদের তালিকা থেকে তাদের নাম সরানো হয়েছে। তবে বাবুল সুপ্রিয়কে আলাদা করে আক্রমণ শানানোর পিছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ৩১ জুলাই বাবুল সুপ্রিয় যখন রাজনীতি ছাড়ার ঘোষণা করেন তখনই পাল্টা কুণাল ঘোষ জানিয়েছিলেন তিনি পুরোপুরি নাটক করছেন বাড়তি সুবিধা লাভের জন্য। যদি রাজনীতি ছাড়তেই হয় তবে সাংসদ পদ ছাড়ুন। আক্রমণ পাল্টা আক্রমণে রাজ্য রাজনীতির জল তখন বেশ ঘোলা হয়ে উঠেছিল। তবে মাসখানেকের মধ্যেই বিজেপির স্টার প্রচারকের তালিকায় বাবুলের নাম উঠে আসায় রাজনৈতিক মহলের বক্তব্য, তখন তাহলে কুণাল ঘোষই সঠিক ছিলেন।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...