Sunday, April 5, 2026

বাতিল টেস্ট ম‍্যাচ নিয়ে ইসিবিকে চিঠি বিসিসিআইয়ের 

Date:

Share post:

বাতিল হওয়া ভারত-ইংল‍্যান্ড পঞ্চম( india-england) টেস্ট পুনর্নিধারিত করার কথা জানিয়ে ইসিবিকে( ecb) এক বিবৃতি প্রকাশ করল বিসিসিআই( bcci)। গত বৃহস্পতিবার ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনা পজিটিভ আসার কারণে করোনা সংক্রমণের ভয়ে ভারতীয় দল টেস্ট খেলতে চায় না। শুক্রবার ইসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পঞ্চম টেস্টে দল নামাতে পারছে না ভারত, আর এর জেরে ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ স্থগিত।”

এরপরই এক বিবৃতি প্রকাশ করে বিসিসিআই জানিয়েছে, ইসিবির সঙ্গে ভালো সম্পর্কের জেরে ভারতীয় বোর্ড বার্তা দিয়েছে যাতে এই বাতিল ম‍্যাচের দিনক্ষন পুনর্নিধারন করা হক। এদিন বিসিসিআই তরফ থেকে জানান হয়,”দীর্ঘ আলোচনার পর দুই বোর্ডই একসঙ্গে এই টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই-এর তরফে ইসিবি-কে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আগামী দিনে কোনও একটি সময় খুঁজে বের করে এই ম্যাচ আয়োজন করা যায়। ইসিবি তাতে রাজিও হয়েছে। পাশাপাশি, বোর্ডের বিবৃতিতে আলাদা করে খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের কথা তুলে জানানো হয়।”

আরও পড়ুন:স্থগিত  ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, টুইট করে জানাল ইসিবি

 

Related articles

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...