Friday, June 19, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের এবং মণিকা বাত্রা সংঘাত মেটাতে শনিবার বৈঠক ডাকল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া।

২) মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ধোনির বিরুদ্ধে উঠল স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ। মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য সঞ্জীব গুপ্ত ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ করেছেন।

৩) করোনা মুক্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার দলের এক সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়লে, গোটা দলের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই রিপোর্ট নেগেটিভ আসে বিরাট, রোহিতদের।

৪) টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর, ভরত অরুণ, আর শ্রীধরের পর এবার করোনায় আক্রান্ত দলের এক সাপোর্ট স্টাফ।

৫) জল্পনা চলছিল। এবার অবশেষে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন টুইটারে মহারাজ লেখেন,” জনপ্রিয় প্রযোজনা সংস্থা লভ ফিল্মস এই বায়োপিকটি প্রযোজনা করবে।”

৬) টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াধ।

আরও পড়ুন:সৌম‍্যদীপ-মণিকার সংঘাত মেটাতে শনিবার বৈঠক ডাকল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...