Saturday, June 20, 2026

দল ভাঙানোয় দেশের সেরা বিজেপি, ৭ বছরে ভাঙিয়েছে ২৫৩ জনপ্রতিনিধি

Date:

Share post:

নিজেদের কবজির জোরে নয়, বিরোধী দলের জনপ্রতিনিধি ভাঙিয়েই বিজেপির রমরমা৷ অন্য দল ভাঙিয়ে সরকার গড়ে ফেলার অভিযোগও বিজেপির বিরুদ্ধে নতুন নয়। অন্য দল ভাঙিয়ে নিজেদের স্বাস্থ্য সবল করার কাজে বিজেপি কতখানি সিদ্ধহস্ত, তা এবার প্রকাশ্যে চলে এল৷

আরও পড়ুন-নৃশংস! বিক্ষোভের ছবি প্রকাশ্যে আনতেই সাংবাদিকদের বেধড়ক মারল তালিবান

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR-এর সদ্য প্রকাশিত এক সমীক্ষা রিপোর্ট বলছে,২০১৪ থেকে ২০২১ পর্যন্ত বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ২৫৩ জন জনপ্রতিনিধি। সার্বিকভাবে গত ৭ বছরে গোটা দেশে মোট দলবদল করেছেন ১,১৩৩ জন জনপ্রতিনিধি। এর ২২ শতাংশই যোগ দিয়েছেন বিজেপিতে। আর এই বিরোধী বিধায়কদের ভাঙাতে বিজেপি যথেচ্ছভাবে অর্থ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগায়, এই অভিযোগও নতুন নয়৷ এডিআরের রিপোর্ট সেই অভিযোগকেও স্বীকৃতি দিয়েছে৷ এমনই দাবি করেছে বিরোধী শিবিরের৷ কেন্দ্রে এনডিএ সরকার আসার পর হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের মতো নেতারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ এঁদের মতো আরও বহু নেতা গত ৭ বছরে যোগ দিয়েছেন বিজেপিতে৷ শুধু কংগ্রেস ছেড়ে নয়, অন্যান্য দল ছেড়েও বিজেপিতে যোগদানের সংখ্যাটা রীতিমতো চমকপ্রদ।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের সমীক্ষায় বিশদে এই তথ্য তুলে ধরা হয়েছে৷ এই তালিকায় অনেকখানি পিছিয়ে হলেও দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর অন্যান্য দল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন ১১৫ জন জনপ্রতিনিধি। তৃতীয় স্থানে বিএসপি। গত ৭ বছরে বিএসপিতে যোগ দিয়েছেন মোট ৬৫ জন জনপ্রতিনিধি।

আরও পড়ুন-অসমে NRC-র জন্য ৩৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ADR-এর সমীক্ষা বলছে, ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কংগ্রেস। গত ৭ বছরে সবচেয়ে বেশি দল ছেড়েছেন কংগ্রেসের টিকিটে জিতে আসা জনপ্রতিনিধিরাই। রিপোর্ট বলছে, এই ৭ বছরে ২২২ জন কংগ্রেসের জনপ্রতিনিধি অন্য দলে যোগ দিয়েছেন। এর মধ্যে ১৭৭ জনই বিধায়ক বা সাংসদ। যা মোট দলত্যাগীর প্রায় ২০ শতাংশ। ক্ষতিগ্রস্তদের তালিকায় দ্বিতীয় স্থানে বহুজন সমাজ পার্টি। গত ৭ বছরে বিএসপি ছেড়েছেন ১৫৩ জন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি।

advt 19

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...