Saturday, June 20, 2026

কলকাতার নগরপালের পদোন্নতি, নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের

Date:

Share post:

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের পদোন্নতি হল। রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পদ থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের মর্যাদা দেওয়া হয়েছে।এই পদোন্নতিতে সম্মতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পয়লা সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও এই বার্তা পাঠানো হয়েছে। এর আগে কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সৌমেন মিত্রকে পুলিশ পদকে সম্মানিত করা হয়েছে। ১৫ অগাস্ট তাঁকে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোটের আগে সৌমেন মিত্রকে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে ২০১৬-র বিধানসভা ভোটের আগেও নির্বাচন কমিশনের তরফে তাঁকে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-নৃশংস! বিক্ষোভের ছবি প্রকাশ্যে আনতেই সাংবাদিকদের বেধড়ক মারল তালিবান

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...