Saturday, May 30, 2026

নৃশংস! বিক্ষোভের ছবি প্রকাশ্যে আনতেই সাংবাদিকদের বেধড়ক মারল তালিবান

Date:

Share post:

তালিবান জঙ্গিদের রক্তচক্ষুর হাত থেকে রেহাই পাচ্ছে না সংবাদমাধ্যমও। বৃহস্পতিবার দুই সাংবাদিকের উপর তালিবানের নৃশংস অত্যাচারের ছবি প্রকাশ্যে এসেছে।

তালিবান প্রতিশ্রুতি দিয়েছিল তারা কারও বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। সকলের সমানাধিকার বজায় রাখবে। কিন্তু সেটা যে তাদের নিছকই কথার কথা ছিল তা ক্রমশই স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার দুই সাংবাদিকের উপর তালিবানের নৃশংস অত্যাচারের ছবি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-ত্রিপুরায় সংবাদমাধ্যমের ওপর হামলার নিন্দায় সরব শুভাপ্রসন্ন- নচিকেতা- সুবোধ সরকাররা

ওই দুই সাংবাদিকের অপরাধ, তাঁরা আফগান মহিলাদের আন্দোলনের ছবি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছিলেন। অত্যাচারিত দুই সাংবাদিকের নাম নিমাতুল্লাহ নাকদি এবং তাকি দারিয়াবি। এই দু’জনই আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে কর্মরত। বুধবার কাবুলে পাক দূতাবাসের সামনে মহিলাদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তাঁরা। সে সময় তালিবান জঙ্গিরা তাঁদের ধরে নিয়ে যায়। এরপর একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে তাঁদের উপর অকথ্য অত্যাচার করা হয়। সাংবাদিক পরিচয় দিলেও রেহাই মেলেনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দু’জন ব্যক্তি ক্যামেরার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন। তাঁদের পিঠ ও পায়ে জমাটবাঁধা রক্তের দাগ। রয়েছে কালশিটে পড়ে যাওয়ার চিহ্ন। এই ছবি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে নেট-নাগরিকরা তালিবানের সমালোচনায় সরব হয়েছেন। সকলেরই অভিযোগ, তালিবান যতই নারীদের অধিকার রক্ষা, মানবাধিকার লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিক না কেন, তাতে বিশ্বাস করার কোনও কারণ নেই। বরং সরকার গঠনের পর তালিবানের এই অত্যাচার আরও বাড়বে। নারী থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকী, সংবাদমাধ্যমের স্বাধীনতাও থাকবে না সে দেশে।

advt 19

 

Related articles

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...