Saturday, March 14, 2026

সাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস

Date:

Share post:

বাদল অধিবেশনে কেন্দ্রের ওপর একাধিক ইস্যুতে চাপ বাড়িয়ে উত্তাল হয়ে উঠেছিল বিরোধী দলের সাংসদরা। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রাজ্যসভায়(rajyasabha)। সম্প্রতি সেই ঘটনার তদন্ত ও সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে পার্লামেন্টের(parliament) তরফে। তবে সেই তদন্ত কমিটি থেকে নিজেদের দূরে সরিয়ে নিল কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। এ প্রসঙ্গেই শুক্রবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে(Venkaiah Naidu) চিঠি লেখেন মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। চিঠিতে তিনি সরাসরি অভিযোগ করেন, এই ধরনের তদন্ত কমিটি দেশের সাংসদদের কণ্ঠরোধের একটি প্রচেষ্টা যাতে তারা চুপ থাকে। তিনি লেখেন, এর ফলে জনপ্রতিনিধিদের গলার স্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং যারা সরকারকে পছন্দ করে না তাদের সরিয়ে দেওয়া হবে। অতএব কংগ্রেস ১১ অগাস্টের ঘটনার তদন্তের জন্য কমিটি গঠনের বিরুদ্ধে এবং এই ধরনের কমিটিতে তারা কোনো প্রতিনিধি মনোনীত করবে না।

সূত্রের খবর, অন্যান্য ১৭টি বিরোধী রাজনৈতিক দল একইভাবে বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে নিজেদের সরিয়ে নিয়েছে। এবং কোনভাবেই তারাই তদন্ত কমিটিতে তাদের প্রতিনিধি দেবে না বলে জানিয়ে দিয়েছে। গত ৪ সেপ্টেম্বর খোদ রাজ্যসভার চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে এই কমিটিতে কংগ্রেসের সদস্য মনোনীত করার আবেদন জানিয়েছিলেন। তবে শুক্রবার চিঠি লিখে তার প্রত্যুত্তর দিয়ে দিল কংগ্রেস। একইসঙ্গে চিঠিতে এটাও জানানো হয়েছে, রাজ্যসভায় বিরোধীদের তরফ সরকারের কাছে বারবার আলোচনার দাবী জানানো হয়েছিল একাধিক ইস্যুতে। নাম ধরে ধরে তিনি বলেন কৃষক সমস্যা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সীমান্তে উত্তেজনা, পেগাসাস, রাফালের মত বিষয়গুলি তুলে ধরা হয়েছিল আলোচনা তালিকায়। তবে সরকার কোন কিছু নিয়েই আলোচনা করেনি সংসদে।

আরও পড়ুন:দেশে ফের কমল করোনা সংক্রমণ, মৃত্যুও তিনশো-র নীচেই

উল্লেখ্য, গত ১১ আগস্ট বিরোধীদের আন্দোলনের জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। এই ঘটনায় ৭ কেন্দ্রীয় মন্ত্রী চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে এ ঘটনায় দোষী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, পেগাসাস, কৃষি আইন নিয়ে পরিস্থিতি এতটাই উত্তাল ছিল যে অনৈতিক আচরণের জন্য রাজ্যসভা থেকে ৬জন সাংসদকে সাসপেন্ড করা হয় ২৪ ঘন্টার জন্য। সেই ঘটনাতেই এবার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হচ্ছিল‌। তবে সেই কমিটি থেকে নিজেদের সরিয়ে নিল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি।
advt 19

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...