Tuesday, June 23, 2026

দেশে ফের কমল করোনা সংক্রমণ, মৃত্যুও তিনশো-র নীচেই

Date:

Share post:

সামনেই উৎসবের মরশুম। সেইসঙ্গে করোনার তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি। যদিও খানিকটা হলেও কোভিড গ্রাফ নিম্নমুখী। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের।

আরও পড়ুন:এবার আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যা কমতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২ হাজার ৯৬৮জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হারও কমেছে।

এখনও সংক্রমণের নিরিখে দেশের শীর্ষ স্থানে রয়েছে কেরল। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ২০০।এরপরই রয়েছে যথাক্রমে কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। তবে উত্তর-পূর্ব ভারতের মিজোরামে লাগামছাড়া হরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫ জন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যপক হারে সংক্রমণ বাড়ছে।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...