Tuesday, June 23, 2026

বাংলার উপনির্বাচনে ঘুরে ফিরে আসছে ত্রিপুরার কথা

Date:

Share post:

ত্রিপুরার তানাশাহি সরকারের কথা এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রীর ভোটপ্রচারে। কীভাবে একের পর এক দলীয় নেতৃত্ব ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছেন, বাধা দেওয়া হয়েছে, সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছে, তা বলে হবে। লক্ষ্য বিজেপিকে সব অভিযোগ দিয়ে ঘেরা। মিশন ত্রিপুরাকে আরও সামনে নিয়ে আসা।

আরও পড়ুন:এবার আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

চেতলার সভায় খোদ মুখ্যমন্ত্রী সে প্রসঙ্গ টেনে এনেছেন। দলীয় নেতাদের আক্রমণের কথা বলেছেন। বলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। ১০১২৩ শিক্ষকের ছাঁটাইয়ের কথা বলছেন দুজনেই। বাংলার ভোটের সময় রাজ্যে আসা ত্রিপুরার বিজেপি নেতারা নিশ্চিন্তে প্রচার করছেন। অথচ তৃণমূল কংগ্রেস প্রচারে গেলে কেন আক্রমণ? রাজ্য গনতন্ত্র কোথায়? অভিষেক বলছেন, পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার। জনপ্রিয়। মানুষ আশীর্বাদ করছে। আর ত্রিপুরায় দুয়ারে গুণ্ডা। এখানে মানবাধিকার কমিশনের দাপাদাপি। ত্রিপুরায় একের পর এক ঘটনায় মানবাধিকার কমিশন কোথায়?

সব মিলিয়ে ত্রিপুরাময় উপনির্বাচন।

advt 19

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...