Thursday, June 25, 2026

বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি

Date:

Share post:

শুক্রবার বলিভিয়ার (bolivia)  বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন(world cup qualifiers)পর্বে ম‍্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন লিওনেল মেসি(lionel messi)। বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হলেন লিও। টপকে গেলেন পেলেকে( Pele)। এতদিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার শীর্ষে ছিলেন পেলে। তাঁর গোলসংখ্যা ছিল ৭৭। কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে সেই রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসির গোল সংখ্যা দাঁড়াল ৭৯।

শুক্রবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নেমে দুরন্ত জয়ও পেলআর্জেন্তিনা। ম‍্যাচে তারা ৩-০ গোলে হারাল বলিভিয়াকে। সৌজন্যে মেসির হ‍্যাটট্রিক। নিজের ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। দুরন্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দিলেন লিও।

ম‍্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। ১৪ মিনিটে বাঁদিকে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁক খাওয়ানো শটে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৬৪ মিনিটে আরও একটি গোল করে লিও। শেষে দুরন্ত শটে ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এই হ্যাটট্রিকের জেরে কিংবদন্তী পেলের রেকর্ড ভেঙে ফেলেন আর্জেন্তাইন সুপারস্টার।

আরও পড়ুন:বিস্তর কোভিড-নাটকের যবনিকা, কোহলি-ব্রিগেড নামছে ম্যাঞ্চেস্টারে

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...