Saturday, June 20, 2026

বিস্তর কোভিড-নাটকের যবনিকা, কোহলি-ব্রিগেড নামছে ম্যাঞ্চেস্টারে

Date:

Share post:

ভারতীয় সময় রাত ১২.৪৪। টিম ইন্ডিয়ার কোভিড রিপোর্ট অর্থাৎ RTPCR এলো। মেঘ কেটে ঝলমলে রোদ। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট আজ শুরু হচ্ছে।

প্রথমে হেড কোচ রবি শাস্ত্রী। তারপর ফিজিও যোগেশ পারমার। কোভিড আক্রান্তের খবর সামনে আসতেই গুটিয়ে যায় ইংল্যান্ড বাহিনী। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডকে বিসিসিআই ম্যাঞ্চেস্টার টেস্ট ওয়াক ওভার দিক। খেলা হবে না! ভারতীয় বোর্ড খারিজ করে দেয় সেই অনুরোধ। ইংল্যান্ড বোর্ড বাড়াবাড়ি করছে বলেই মনে হয় ভারতীয় বোর্ডের। ভারতীয় সময় রাত সাড়ে বারোটার পর কোভিড রিপোর্ট আসে কোহলি বাহিনীর। তারপর ইসিবি জানিয়ে দেয় তারা খেলতে প্রস্তুত।

কিন্তু ইংল্যান্ডের এই করোনা নাটক কেন? দু’দিন আগেই রবি শাস্ত্রী আক্রান্ত হন। কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেননি। তার আগে ঋষভ পন্থ, তারও আগে ভরত অরুণ। কিন্তু যোগেশ পারমারকে নিয়ে কেন এতো টানাপোড়েন?

বুধবার ভারতের প্র‍্যাক্টিশ ছিল। সঙ্গে ছিলেন না হেড ফিজিও নীতিন প্যাটেল। কারণ, কোভিড আক্রান্ত শাস্ত্রীর সংস্পর্শে আসেন তিনি। ম্যাঞ্চেস্টার আসেন শুধু যোগেশ। বুধবার প্র‍্যাক্টিসের পর যোগেশের শরীর খারাপ লাগে, টেস্ট হয়, রিপোর্ট পজিটিভ। এরপর কার্যত দক্ষযজ্ঞ বাধে। ভারতীয় ক্রিকেটারদের সোজা হোটেল রুমে, নিভৃতবাসে পাঠানো হয়। সাংবাদিক সম্মেলন বাতিল। RTPCR হয় গোটা দলের। কারণ যোগেশ বোলারদের বিশেষত সিরাজ, শামি, ইশান্ত, পূজারা, রোহিতদের সাহায্য করেছিলেন। টেনশন বাড়ে। পঞ্চম টেস্টের পরেই দুটি টিমেরই আমিরশাহি উড়ে গিয়ে আইপিএলে অংশ নেওয়ার কথা। সূচি পিছনোর কোনও সুযোগ নেই। আইপিএল শেষ হওয়ার দুদিনের মাথায় টি-২০ বিশ্বকাপ। তারমধ্যে ১৫ দিন চলে গেলে গোটা টুর্নামেন্টের আর কিছু বাকি থাকে না।

রাতে কোহলিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে ভারতীয় বোর্ড। কোহলিরা বোর্ডের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেয়। এর মাঝে ইংল্যান্ড বোর্ড ভারতকে ওয়াক ওভার দিতে বলে। সুবিধা রুটদের। তাতে সিরিজ ২-২ হয়ে যাবে। কোহলিরা তা পত্রপাঠ বাতিল করে। জানায় খেলা হবে। শেষ টেস্ট বাতিল করতে চাইলে করুক। তাতে ভারত সিরিজ জিতে শেষ করবে। বোর্ড ঠিক করুক কোথায় খেলা হবে। এর মাঝে কোভিড রিপোর্টে সকলে নেগেটিভ আসায় বোর্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে জানায় তারা খেলছে।

কিন্তু ভারতীয় দলেই সমস্যা। এক সিনিয়র ক্রিকেটার মাঠে নামতেই চাইছেন না। তার পরিবারও নাকি তাকে মাঠে না নামতেই বলেছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...