Saturday, April 4, 2026

নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা সেই অধ্যাপকের সাসপেনশনের মেয়াদ বাড়িয়ে দিল বিশ্বভারতী

Date:

Share post:

ছাত্র আন্দোলনের রেশ এখনো কাটেনি । এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি রবি ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (visvabharati university) । তারই মধ্যে আবার নতুন করে বিতর্কে ইন্ধন দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (bidyut chakraborty) । শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ আরও একমাস বৃদ্ধি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থনীতির এই অধ্যাপককে। ৬ সেপ্টেম্বর থেকেই কার্যকরী হয়েছে বর্ধিত মেয়াদ। ফলে আবার নতুন করে বিতর্ক শুরু হলো বলে মনে করা হচ্ছে।

পাঠভবনের অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত বিষয় স্বচ্ছতার অভাব রয়েছে এই অভিযোগ তোলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।

নিয়োগে একাধিক বেনিয়ম ছিল এমনই অভিযোগ এনে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী,(chancellor, prime minister) , পরিদর্শক রাষ্ট্রপতি, এবং প্রধান অর্থাৎ রাজ্যপাল এবং সহ উপাচার্য (Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনায় সংশ্লিষ্ট অধ্যাপিকার মানহানি হয়েছে এই অভিযোগে অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে সাসপেন্ড করা হয় সুদীপ্ত ভট্টাচার্যকে। কিন্তু সাসপেনশনের মেয়াদ শেষ হওয়ার আগেই আরও এক মাসের জন্য তা মেয়াদ বৃদ্ধি করা হলো। আর এখানে বিতর্ক তৈরি হয়েছে উপাচার বিদ্যুৎ চক্রবর্তী ভূমিকা ভূমিকা নিয়ে সম্প্রতি, বিশ্বভারতীর তিন পড়ুয়া ফাল্গুনী পান, সোমনাথ সৌ ও রূপা চক্রবর্তীকে বহিষ্কার নিয়ে বিক্ষোভ- আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী। বিশ্বভারতী দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের বহিস্কৃত ছাত্রদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যও রিলে অনশনে অংশ নেন। যদিও হাইকোর্ট নির্দেশ দেয়, বহিষ্কার হওয়া তিন ছাত্রছাত্রীকে পঠন-পাঠন শুরু করার অনুমতি দিতে হবে। বহিষ্কৃত পড়ুয়াদের লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করে আদালত। সেইসঙ্গে আদালত এও জানিয়েছিল যে এভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করা চলবে না।

advt 19

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...