Thursday, June 25, 2026

ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্ষুব্ধ ইংল‍্যান্ড ক্রিকেটাররা

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-England)পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্ষুব্ধ ইংল‍্যান্ড( England) ক্রিকেটাররা। একটি ইংল‍্যান্ড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পঞ্চম টেস্টে ভারত( India) খেলতে না চাওয়ায় অখুশি ইংল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি, এও খবর, এক ইংরেজ ক্রিকেটার আসন্ন আইপিএল ২০২১ ( Ipl 2021)এর দ্বিতীয় পর্ব থেকে নিজের নাম তুলে নিতে চলেছে।

ইংল‍্যান্ড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংল‍্যান্ড ক্রিকেটাররা মনে করছেন করোনার বিধিনিষেধ ঠিক মতন মানছে না ভারতীয় ক্রিকেটাররা। রেস্টুরেন্ট খেতে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই কারণেই করোনার সংক্রমণে ভারত ভুগছে বলে তাদের দাবি। সূত্রের খবর ভারত পঞ্চম টেস্ট না খেলায় এক ইংল‍্যান্ড ক্রিকেটার এত ক্ষুব্ধ যে, আইপিএল দ্বিতীয় পর্বে খেলতে চাইছেন না এক ক্রিকেটার।

এদিকে সূত্রের খবর পঞ্চম টেস্ট শেষ হওয়ার পর আইপিএল খেলতে ভারত-ইংল‍্যান্ডের ক্রিকেটারদের চার্টার বিমানে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়িয়ে আনার কথা থাকলেও, কিন্তু ম‍্যাচ বাতিল হওয়ার কারণে ব‍‍ানিজ‍্যিক বিমিনে আমিরশাহিতে আনার পরিকল্পনা করছে আইপিএল ফ্র‍্যাঞ্চাইজিগুলি।

আরও পড়ুন:ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...