Friday, June 5, 2026

৯/১১-তে তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) অন্তর্বর্তী সরকারের সূচনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১১ সেপ্টেম্বর শনিবার অর্থাৎ ৯/১১-এর ২০ তম বর্ষপূর্তিতে। সরকারের সূচনায় এমন একটি দিন বেছে নেওয়ার পেছনে আমেরিকাকে(America) তালিবানের জবাব হিসেবে দেখছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। তবে শেষ বেলায় সেই অনুষ্ঠান বাতিল করল তালিবান(Taliban) সরকার। এই ঘটনায় অনুমান করা হচ্ছে পশ্চিমি দুনিয়া চাপের জন্যই এই তারিখ পরিবর্তন করেছে তালিবান।

সম্প্রতি আফগানিস্তান সরকারের তথ্য প্রযুক্তি কমিশনের সদস্য ইনামুল্লা সামানগনি এ প্রসঙ্গে এক টুইটে লেখেন, ‘নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরশাহির নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে। যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’

আরও পড়ুন:শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তব্যের বর্ষপূর্তিতে বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ৯/১১তে নতুন সরকারের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তালিবান সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল রাশিয়া, ইরান, পাকিস্তান, চিন এবং কাতারকে। বাকি সব দেশ অনুষ্ঠানে উপস্থিত হতে রাজি হলেও রাশিয়ার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। রাশিয়ার এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল ভারত। তবে ৯/১১তে সূচনা অনুষ্ঠান ঘোষণার পর অস্বস্তি বেড়েছিল আমেরিকার। এই দিনটি আমেরিকার কাছে অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহতা দিন। এই দিনেই সবচেয়ে বড় জঙ্গি হামলার সাক্ষী থেকেছিল মার্কিন মুলুক। ফলস্বরূপ ন্যাটো এবং আমেরিকার জোট কাতার সরকারের উপর চাপ বাড়িয়েছিল বিষয়টি নিয়ে তালিবানের সঙ্গে আলোচনার জন্য। ৯/১১তে সরকারের সূচনা অনুষ্ঠান করলে ‘অমানবিকতা’র পরিচয় দেওয়া হবে, সে বার্তাও কাতারের মাধ্যমে পৌঁছে দিয়েছিল আমেরিকা। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

advt 19

 

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...