Saturday, June 13, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার দেবাঞ্জনের বাড়িতে আয়কর অফিসারদের তল্লাশি

Date:

Share post:

দেবাঞ্জন দেবের (fake vaccine case) হিসাব বহির্ভূত আয়-ব্যয়ের হিসাব নিতে এবার আয়কর বিভাগের (Income Tax) আধিকারিকরা তল্লাশি চালালো দেবাঞ্জন দেবের (debanjan deb) বাড়িতে। প্রথমে ইডি(ED) । এবার আয়কর বিভাগ (Income Tax) । শুক্রবার দিনভর আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালায় দেবাঞ্জনের (Debanjan Deb) বাড়িতে। গত পাঁচ বছরের আয়করের হিসেব খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে জানা গিয়েছ। কোথা থেকে টাকা পেতেন? কত টাকা আসত? কী ভাবে রোজগার করতেন দেবাঞ্জন? এ সবই জানার চেষ্টা চলছে। আয়কর বিভাগের হাতে যা তথ্য এসেছে, সমস্ত ইডির হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে শুধু দেবাঞ্জন নয়

আরও ২ সহযোগীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যৌথভাবে এই ঘটনার তদন্ত চালাচ্ছে। আর্থিক লেনদেনের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া দেবাঞ্জনের সঙ্গে আরও কারা এই ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে যুক্ত ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

 

ইতিমধ্যে বিশেষ সিবিআই আদালতের অনুমতি নিয়ে ইডির গোয়েন্দা আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করেছে দেবাঞ্জন দেবকে। কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের আরও ৭ সহযোগীকেও জেরা করেছেন তাঁরা। ইডির তরফে জানা গিয়েছে, দেবাঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...