Wednesday, April 8, 2026

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এন্টালির “গো-হারা” প্রিয়াঙ্কা! তুঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

Date:

Share post:

বাঘের মুখে কে পড়তে চায়। তাই প্রথমে শোনা যাচ্ছিল, ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। কে আর যেছে নিশ্চিত পরাজয়কে সঙ্গী করতে চায়! কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে প্রার্থী না দিলে আবার দলের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনজীবী যুবনেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঠেলে দিয়েছে গেরুয়া শিবির। ভবানীপুরে মুখরক্ষায় অবাঙালি ভোটের যদি কিছুটা টানা যায়, তাই প্রিয়াঙ্কাকে দাঁড় করানো।

প্রিয়াঙ্কার অতীত রেকর্ড কী?

আগে একবার কলকাতা পুরভোটে দাঁড়িয়ে হেরে ছিলেন প্রিয়াঙ্কা। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে দাঁড়িয়ে ছিলেন।। নিজের বিধানসভা এলাকায় একটি অভিজাত আবাসনের বিরাট ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রীতিমতো কর্পোরেট ধাঁচে “ওয়ার রুম” খুলেছিলেন প্রিয়াঙ্কা। পেশাদার লোকেদের দিয়ে আইটি সেল বানিয়ে ছিলেন শুধুমাত্র এন্টালি বিধানসভার জন্য। ভোটের অনেক আগে থেকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ক্যাডারদের সর্বক্ষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের স্বর্ণকমল সাহা। ২০১১ থেকে টানা তিনবার তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়ক। তাঁকে হারানোর জন্য সর্বশক্তি লাগিয়ে ছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর দল। কিন্তু ২ মে গণনার শেষে এন্টালির ছবিটা ছিল এরকম। অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও ৫৮ হাজার ২৫৭ ভোটে হেরে ছিলেন। যা কে বলে “গো-হারা”!

স্বর্ণকমল সাহার প্রাপ্ত ভোট ছিল- ১,০১,৭০৯ (৬৫%)
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রাপ্ত ভোট ছিল- ৪৩,৪৫২ (২৮%)

এহেন প্রিয়াঙ্কা এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী। তৃণমূল চাইছে ৩ অক্টোবরে ফলাফল ঘোষণার পর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যাতে অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। অন্যদিকে, রাজনৈতিক মহল বলছে, এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার ভবানীপুর উপনির্বাচনে হারের ব্যবধান বিধানসভায় হারের অঙ্কের চেয়ে আরও বেড়ে যাবে।

এমন প্রার্থীকে নিয়ে বিজেপির নিচুতলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একাধিক পদাধিকারীর বক্তব্য, জেলার যোগ্য বাঙালি প্রার্থী ছিল। কেন এভাবে বাইরে থেকে অবাঙালি প্রার্থী ও পর্যবেক্ষক চাপিয়ে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। শুধু প্রার্থী নন, ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পক্ষে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পেয়েছেন আরেক অবাঙালি। তিনি বারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং। এই বিষয়টি নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ ভবানীপুর তথা দক্ষিণ কলকাতার নিচু তোলার কর্মীরা।

advt 19

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...