Tuesday, April 7, 2026

সামশেরগঞ্জে আমিরুলকে জেতাতে আসরে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

সামশেরগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে (Amirul Islam) রেকর্ড ব্যবধানে জেতাতে জোর প্রচারে নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। সমশেরগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে জনমত গড়তে আসরে নেমে পড়েছেন। এই বিধানসভার ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ১৯৫। সাতটি গ্রামপঞ্চায়েত ও ধূলিয়ান পুরসভার ২১টি ওয়ার্ড নিয়ে এই বিধানসভা। বুথ ৩২৯টি। ২০১৬-য় প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ১৭৮০ ভোটে সিপিএমের তোয়াব আলিকে পরাজিত করেন। পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে উন্নয়নের জোয়ারে বিরোধীরা পায়ের নিচে মাটি হারিয়েছে। ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সোহেল আহমেদ জানান, পাঁচ বছর সমশেরগঞ্জে যা উন্নয়ন ঘটেছে, বাম জামানায় তার ছিটেফোঁটাও হয়নি। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। তাই আমাদের জয় নিশ্চিত।

আরও পড়ুন- রাজনীতির ময়দান ছাড়িয়ে “খেলা হবে” স্লোগান এখন কর্পোরেট কর্তাদের মুখেও! advt 19

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...