Sunday, June 7, 2026

হঠাৎই যশকে সঙ্গে নিয়ে কলকাতা পুরসভায় কেন নুসরত? 

Date:

Share post:

শনিবার সকালে হঠাৎই কলকাতা পুরসভায় (Kolkata Corporation) গিয়েছিলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। সঙ্গে ছিলেন অভিনেতা যশ (yash) । না , সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে যাননি। কিন্তু কেন গেছিলেন? এই একটা প্রশ্নের অবশ্য দুটো উত্তর । এবং তা নুসরাত নিজেই পরে জানিয়েছেন। এক, ছেলে ঈশানের জন্মের শংসাপত্র করাতে হবে কলকাতা পৌরসভা থেকে। কী পদ্ধতি এবং কী করণীয় তা জানতে এসেছিলেন । ২ এতদিন নুসরত অন্তঃসত্ত্বা ছিলেন । তাই ভ্যাকসিন নেওয়া হয়নি। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এবার শিশুর মাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। তাই

ভ্যাকসিন কবে কোথায় কীভাবে নেওয়া যেতে পারে সে ব্যাপারেও খোঁজখবর নিতে আসেন তিনি। আর সব সময়কার মতো যশ তার সঙ্গেই ছিলেন । যশেরও অবশ্য সবকিছু সামলাতে গিয়ে ভ্যাকসিন নেওয়া হয়ে ওঠেনি । তাই তিনিও ভ্যাকসিন এর খোজে এসেছিলেন। তবে এদিন ভ্যাকসিন নিয়েছেন দুজনেই । নিজের ইনস্টাগ্রাম পেজ এ ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে যশ লিখেছেন, ‘শরীরে অ্যান্টিবডি নিচ্ছি।’

জানা গিয়েছে এ দিন প্রথমে মুখ্য পৌর স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায় চৌধুরীর ঘরে গিয়ে দেখা করেন দুজনে । এর পর পুরপ্রশাসক ফিরহাদ হাকিমের ঘরেও ঢুকতে দেখা যায় তাঁদের। ফিরহাদ হাকিমের সঙ্গেও তাদের দীর্ঘক্ষণ কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। কিছু দিন পরেই বিদেশে যাত্রার কথা রয়েছে যশের। তাই কোভিডের টিকার দ্বিতীয় ডোজ তিনি নির্ধারিত সময়ের আগেই নিতে চান। কিন্তু তা পারবেন কি না সে বিষয়ে পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের কাছে এ দিন জানতে চান যশ।

advt 19

 

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...