Tuesday, March 17, 2026

৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার

Date:

Share post:

গত শনিবার ৯/১১ জঙ্গি হামলার ২০ তম বার্ষিকী পালন করেছে আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ। আর এই দিনে এক মেমো প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সৌদি আরবের হাত ছিল। স্বাভাবিকভাবেই এই মেমো প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

বাইডেন প্রশাসনের তরফে যে মেমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে নাম রয়েছে ওমর বায়ুমির। সেই সময় বায়ুমির পরিচয় একজন ছাত্র হিসেবে থাকলেও , সরাসরি তার যোগ ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল চক্রী আল-কায়দার সঙ্গে। একই সঙ্গে সৌদি আরবে গোয়েন্দা কর্মী হিসেবেও ওমর বায়ুমি কাজ করত বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন থেকে চারটি বিমান হাইজ্যাকে ওমর বায়ুমির বিশেষ ভূমিকা ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযুক্ত এই ওমর বায়ুমিকে শনাক্ত করেছে একটি সূত্র। ২০০৯ ও ২০১৫সালে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে ওমর বায়ুমির পরিচয় ছিল বলেও দাবি করেছেন তিনি। নথিতে বায়ুমির সঙ্গে আরও দুই বিমান ছিনতাইকারী নওয়াজ আল হাজমি ও খালিদ আল মিডহারের মধ্যে যোগাযোগের পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। লস এঞ্জেলেসের কিং ফাদ মসজিদের রক্ষণশীল ইমাম আর সেখানের সৌদি কনস্যুলেটের এক কর্তা ফাহাদ আল থুমাইরির সঙ্গে বিমান ছিনতাইকারীদের যোগাযোগ ছিল বলেও রিপোর্টে বলা হয়েছে। আর এইসব রিপোর্ট প্রকাশ্যে আসতেই সন্দেহের নজর ঘুরেছে সৌদি আরবের দিকে।

আরও পড়ুন:কৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

আমেরিকার প্রকাশিত মেমোতে বলা হয়েছে সন্দেহভাজনদের টেলিফোন নাম্বার খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পষ্ট বায়ুমির সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গিদের। মেমোতে বলা হয়েছে হামজি আর মিধাকে নিয়োগ করা হয়েছিল বায়ুমিকে সাহায্য করার জন্য । মূলত থাকার ব্যবস্থা করা, আর্থিক সহযোগিতা করার আর প্রয়োজনে অনুবাদক জোগাড় করে দেওয়া।

advt 19

 

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...