Friday, June 26, 2026

ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় অর্জুন-শুভেন্দু

Date:

Share post:

ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনে (By Poll) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় শুধু সময় আর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, সেটা তাঁর কট্টর সমালোচকরাও জানেন। কিন্তু সংসদীয় গণতন্ত্রে ভোট প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচন সম্পন্ন হয়। আর যেখানে খোদ দলনেত্রী প্রার্থী, সেখানে কর্মী-সমর্থক-নেতাদের মধ্যে ভোট নিয়ে বাড়তি উৎসাহ, উদ্দীপনা, আবেগ তো থাকবেই।

তাই শুধু জয় নয়, প্রিয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর জন্য ঐতিহাসিক জয় চাইছে তৃণমূল (TMC) শিবির। আপাত নিরীহ উপনির্বাচন মনে করে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। দিদিকে রেকর্ড মার্জিনে জেতাতে কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁর ভাইয়েরা। কোভিড বিধি মেনে তাই তৃণমূলের রবিবাসরীয় প্রচার ছিল জমজমাট।

এদিন সকাল থেকে ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডের প্রচারে ব্যস্ত মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রচারে এলাকার অলিতে গলিতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান তিনি। যাতে বেশি সংখ্যায় মানুষ ভোট দিতে যান, কিংবা সার্বিকভাবে এই ভোটের গুরুত্ব কতখানি, তা মানুষকে বুঝিয়ে বলেন ফিরহাদ হাকিম।

নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারই পাল্টা দেন ফিরহাদ। নাম না করে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) এবং অর্জুন সিংকেও (Arjun Singh) নিশানা করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, “নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। সেখানে সন্ত্রাস হয়েছে। মেদিনীপুর-বারাকপুরের নেতারা যদি ভাবেন ভবনীপুরে রিগিং, কারচুপি, সন্ত্রাস করবেন, তাহলে মানুষ তাঁদের পা ভেঙে দেবেন।”

এদিন কেন্দ্রের মোদি সরকারকেও নিশানা করেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, “মা দুর্গার রূপে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অসুরদের বধ করেছেন। এবার ভারতে অসুররাজকে দমন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন।”

প্রসঙ্গত, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্ৰেরেওয়াল (Priyanka Tibrewal) প্রচারে বেরিয়ে বলেছিলেন, গণতন্ত্র ও মানবতার স্বার্থে মানুষ তাঁকে ভোট দেবেন। বিজেপি প্রার্থীকে ফিরহাদের পাল্টা, “মানবতার স্বার্থে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই ভোট দিয়ে দিয়েছেন। ২১৩টা কেন্দ্রে মানুষ ভোট দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবতাকে সামনে রেখেই।”

আরও পড়ুন:‘বিপদ’ বিজেপি, ত্রিপুরায় তৃণমূলের লাগাম শক্ত হতেই বঙ্গ সফরে মানিক সরকার


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...