Friday, June 26, 2026

এবার কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেট সমস্যা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মৃত্যুর শংসাপত্র দেওয়া নিয়ে সুপ্রিমকোর্টে কেন্দ্র জমা দিল নয়া গাইডলাইন। করোনা সংক্রমিত মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার শিকার হতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। কাদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে রাখা হবে, কারা  সেই তালিকায় থাকবেন না, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এটি সমাধানের জন্য গত ৩ সেপ্টেম্বর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই নয়া নির্দেশিকা ইস্যু করল কেন্দ্র। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) সঙ্গে যৌথভাবে সরকারি নির্দেশিকার কথা দেশের শীর্ষ আদালতে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এক নজরে দেখে নেওয়া যাক নির্দেশিকায় কী কী বলা হয়েছে…

➡️ যে সমস্ত রোগীদের হাসপাতালে অথবা চিকিৎসা কেন্দ্রে RT-PCR টেস্ট, মডিউলার টেস্ট, ব়্যাপিড-অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা ধরা পড়েছে, তাদেরই কোভিডে মৃতের তালিকাভুক্ত করা হবে।

➡️ কোভিড পজিটিভ হওয়া অবস্থায় যদি কেউ আত্মঘাতী হন অথবা বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়, তাহলে তা করোনায় মৃত হিসেবে গণ্য করা হবে না।

আরও পড়ুন: ত্রিপুরা : অভিষেকের পদযাত্রা ঘিরে উদ্দীপনা, বুথভিত্তিক মহিলা সংগঠনের ডাক দিয়ে কর্মিসভা

➡️ করোনা সংক্রমিত অবস্থায় কারও দুর্ঘটনায় প্রাণ গেলে তা কোভিডে মৃতের আওতায় পড়বে না।

➡️ হাসপাতাল কিংবা বাড়িতে কোনও কোভিড রোগীর মৃত্যুর কারণ হিসেবে দেখাতে হলে কর্তৃপক্ষকে ফর্ম ৪ ও ৪-এ ইস্যু করতে হবে। রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ আইনের ১০ নম্বর ধারায় এই ফর্ম জরুরি।

➡️ কোনও ব্যক্তি কোভিড পজিটিভ হওয়ার ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে তা কোভিডে মৃত বলে মানা হবে। এই নিয়ম প্রযোজ্য থাকবে হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রের বাইরে হলেও।

➡️ সার্টিফিকেটে মৃত্যুর কারণ নিয়ে মৃতের পরিবারের অভিযোগ বা অসন্তোষ থাকতে পারে। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জেলা স্তরে একটি  কমিটি তৈরির কথা বলা হবে। সেখানে নিজেদের সমস্যা যাতে জানাতে পারবেন মৃতের পরিবারের সদস্যরা। ওই কমিটিই বিষয়টি খতিয়ে দেখবে।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...