Tuesday, June 23, 2026

করোনা নিয়ন্ত্রণে, পুজোতে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমোরটুলি  

Date:

Share post:

করোনার ভ্রূকুটিকে সঙ্গে নিয়েই ধীরে ধীরে কর্ম ব্যস্ততায় ফিরছে কুমারটুলি পাড়া।২০২০ সালে মহামারির প্রকোপে আর্থিক মন্দার কারণে প্রতিমা শিল্পীদের স্বাভাবিক জীবন যথেষ্ট ব্যাহত হয়েছে ।

এ বছর দুর্গাপূজায় কিছুটা লাভের আশায় দিন গুনছেন শিল্পীরা।কুমারটুলীর শিল্পীমহল থেকে জানা যায় যে,২০২১ এর আগস্ট মাস পর্যন্ত প্রতিমার তেমন বায়না না এলেও,সেপ্টেম্বরের শুরুর দিক থেকে পরিস্থিতি বদল হয়েছে । গতবছর পুজো কমিটি গুলির বাজেটের কাটছাঁটের জন্য ছোটো এক চালার প্রতিমার চাহিদা তুঙ্গে ছিলো।
কিন্তু এবছরে একাধিক পুজো কমিটি বড়ো ঠাকুরের বায়না দেওয়ায় স্বাভাবিক ভাবে শিল্পীদের মুখে সামান্য হলেও হাসি ফুটেছে।
জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে কুমারটুলীর মূর্তি গড়ার সামগ্রী, সাজসজ্জার সরঞ্জামের উপরেও যথেষ্ট প্রভাব ফেলেছে।পশ্চিমবঙ্গ সরকারের করোনা টিকাকরণ শিবিরের ভূয়সী প্রশংসা শোনা যায় শিল্পীদের মুখে।
এছাড়া তারা সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে দ্রুত ভ্যাকসিন নেওয়ার এবং সচেতনতার সাথে দুর্গাপুজো উপভোগ করার আর্জি জানিয়েছেন।

 

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...