Saturday, March 14, 2026

দেশের দৈনিক সংক্রমণ কমলেও উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ

Date:

Share post:

একলাফে অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত তিনদিন ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রবিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন। তবে ফের বাড়ছে দৈনিক মৃত্যু।

আরও পড়ুন:বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্টের ভবিষ্যৎ জানতে আইসিসির কাছে চিঠি দিতে পারে ইসিবি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায়  নতুন করে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। যা নিয়ে রীতিমত উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। এনিয়ে গোটা অতিমারী পর্বে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫।

এখনও দেশের দৈনিক সংক্রমণের সিংহভাগই আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮১ জনের। যদিও সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে দক্ষিণের এই রাজ্যে।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮১ জনের। কেরলের পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। তবে দক্ষিণের এইসকল রাজ্য ছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম। গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯ জন।

আরও পড়ুন:করোনা নিয়ন্ত্রণে, পুজোতে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমোরটুলি  

advt 19

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...