Tuesday, June 23, 2026

“ইংল‍্যান্ড সংবাদপত্র কখনও ভারতীয় দল সম্পর্কে ভাল কিছু লিখবে না” : গাভাস্কর

Date:

Share post:

ভারতীয় ( India) শিবিরে করোনা( corona) হানার কারণে বাতিল হয়েছে ভারত-ইংল‍্যান্ড( India-England) পঞ্চম টেস্ট। কীভাবে ভারতীয় শিবিরে করোনা প্রবেশ করল? এই নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। যদিও ইংল‍্যান্ড সংবাদপত্রের খবর অনুযায়ী, রবি শাস্ত্রীর বই প্রকাশের অনুষ্ঠান থেকেই করোনা এসেছে ভারতীয় শিবিরে। আর এই কথা মানতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি বলেন, ওরা কখনও ভারতীয় দল সম্পর্কে ভাল কিছু লিখবে না, ভাল কিছু বলবে না। ওরা সব সময় ভারতকেই দোষী করবে।

এক সংবাদমাধ্যমকে গাভাস্কর বলেন,” কী করে কেউ বলতে পারে বই প্রকাশের অনুষ্ঠানেই এমন ঘটেছে? বই প্রকাশের অনুষ্ঠানের পরেও তো ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। একটি রিপোর্টে বলা হল ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ খেলতে চায়নি। আমি জানতে চাই কে খেলতে চায়নি। এই সব রিপোর্ট ব্রিটিশ সংবাদমাধ্যমের। ওরা কখনও ভারতীয় দল সম্পর্কে ভাল কিছু লিখবে না, ভাল কিছু বলবে না। ওরা সব সময় ভারতকেই দোষী করবে। আগে সত্যিটা খুঁজে বার করা হোক, তার পর আঙুল উঠুক।”

সিরিজে ২-১ এগিয়ে বিরাট কোহলির দল। এই বিষয় টেনে গাভাস্কর বলেন,” আমাদের ক্রিকেটাররা অনেক লড়াই করে সিরিজ ২-১ করেছে। ম্যাঞ্চেস্টারে বোলাররাও সাহায্য পেত। তাহলে তারা খেলবে না কেন? ওরা তো খেলতে চাইবে সিরিজ ৩-১ করার জন্য। আমি কখনওই বিশ্বাস করব না ভারতীয় ক্রিকেটাররা খেলতে চায়নি। ”

আরও পড়ুন:বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্টের ভবিষ্যৎ জানতে আইসিসির কাছে চিঠি দিতে পারে ইসিবি

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...