Tuesday, June 23, 2026

বিজ্ঞাপন কাণ্ডে সংবাদপত্রের ঘাড়ে দায় চাপালো যোগী সরকার

Date:

Share post:

যোগীর রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের(Maa flyover) ছবি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বেগতিক বুঝে এই ঘটনায় এবার সংবাদপত্রের(newspaper) উপর ভুলের দায় চাপালো উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের(Uttar Pradesh government) এই অভিযোগ মেনে নিয়েছে সংবাদপত্র গোষ্ঠীও। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে সরিয়েও নেওয়া হয়েছে।

রবিবার সংবাদ পত্রের পাতা জুড়ে এক বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার। উদ্দেশ্য ছিল ভোটের আগে ফলাও করে যোগী সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরা। সেই বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের পরিকাঠামোগত উন্নয়নের নজির তুলে ধরতে ছবি প্রকাশ করা হয় মা উড়ালপুলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। বড়োসড়ো ভুল হয়েছে বুঝতে পেরে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে যোগী সরকার। যেখানে জানানো হয়, বিজ্ঞাপনটি তৈরি করার সময় ভুল করেছিল সংশ্লিষ্ট সংবাদপত্র। যোগী সরকারের কথামতো সেই অভিযোগ মেনে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক টুইটে সংবাদপত্রের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, “সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কোলাজ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ছবি দেওয়া হয়েছে। বিপণন বিভাগের ভুলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডিজিটাল মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।” এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী সরকারের চাপের মুখে পড়ে ঘটনার দায় স্বীকার করেছে সংবাদপত্রটি?

আরও পড়ুন:হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি…! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুভেন্দু

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন ‘মা’ উড়ালপুলের। উড়ালপুলের এই নামটিও খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। মুলত পার্কসার্কাস ও এ জে সি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করেছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি। আর সেই উড়ালপুলের ছবি দিন দেখা যায় যোগী সরকারের বিজ্ঞাপনে। ছবিটি যে কলকাতার তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উড়ালপুলের পাশে থাকা হোটেলের ছবি তো বটেই এমনকি উড়ালপুলে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম পরিচয় হলুদ ট্যাক্সিও ছবিও।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...