Saturday, June 20, 2026

ফের শিরোনামে যোগীরাজ্য, জাতীয় স্তরের খেলোয়ারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন

Date:

Share post:

এর আগেও একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে যোগী রাজ্যের নৃশংসতার ছবি। একবার ফের পৈশাচিক ধর্ষণের পর খুনের ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তরপ্রদেশের বিজনোর।চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে দলিত এক মহিলা খেলোয়ারকে। পরিবারের অভিযোগ স্থানীয় থানায় FIR করতে গেলেও পুলিশ তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। যদিও অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন:আরএসএসের গোপন রিপোর্টেই গুজরাতে ভোটে হারার স্পষ্ট ইঙ্গিত, তাই রূপানি বিদায়

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাছেই একটি স্কুলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন দলিত সম্প্রদায়ের ওই মহিলা খেলোয়ার। কিন্তু বাড়ি থেকে বেরনোর পর বহুক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। স্বভাবতই পরিবার ও প্রতিবেশীরা ওই মহিলার খোঁজাখুঁজি শুরু করেন। তখনই বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা জানান, তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। এমনকি পোশাক ছিল অবিন্যস্ত এবং দাঁতও ছিল ভাঙা।গলায় স্পষ্ট ফাঁসের দাগ ছিল। পরিবারের অভিযোগ ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁকে। মৃতার বোন জানান, সকালে দিদি বেড়িয়েছিল। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করতে দুপুর ৩টে নাগাদ রেল লাইনের ধারে একটি মেয়ের দেহ পড়ে থাকতে দেখে তাঁকে চিহ্নিত করেন তাঁরা।

পরিবারের অভিযোগ মর্মান্তিক এই ঘটনার অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলে তারা অভিযোগ নিতে অস্বীকার করে। এপর রেল পুলিশের সহায়তায় তারা সেখানে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

advt 19

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...