Friday, June 5, 2026

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

Date:

Share post:

সকাল থেকেই মেঘলা আকাশ। শরৎকাল হলেও বর্ষার হাত থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর। আজ সপ্তাহের শেষ দিনেও ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।নিম্নচাপের জেরে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন:ভবানীপুরে বাহুবলীরা কারচুপি করলে পা ভেঙে দেবে মানুষ! ফিরহাদের নিশানায় অর্জুন-শুভেন্দু

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টি হবে  হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়াতেও।কলকাতাতে দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও। মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।ইতিমধ্যেই এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে।

বৃষ্টির ফলে তাপমাত্রা খানিকটা হলেও কমবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...