Thursday, April 2, 2026

বারুইপুরে উদ্বোধন করা হল ‘মার্লিন ঐক্য’ নামে একটি আবাসিক প্রকল্পের

Date:

Share post:

বারুইপুরে ‘মার্লিন ঐক্য’ নামে একটি আবাসিক প্রকল্পের উদ্বোধন করা হল। আজ, রবিবার এই উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক কার্নিভালের আয়োজন করা হয়েছিল। যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আঙ্গিকে করা হয়েছিল। ‘উৎসব’ নামে একটি রেসিডেনশিয়াল ক্লাব রয়েছে। এই ক্লাবটি সম্পূর্ণভাবে ‘মার্লিন ঐক্য’ আবাসিক প্রকল্পের মধ্যেই।

প্রস্তাবিত প্রকল্প “ঐক্য” প্রায় ৫.২ একর এলাকা জুড়ে থাকবে। এটি ৮০০ টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩০০ টি অ্যাপার্টমেন্ট চালু করা হবে। 1 BHK ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট এবং 3 BHK ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩.৫ লক্ষ, ১৯ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা হবে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এদিন বলেন, “বারুইপুর, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর বৃহত্তর কলকাতায় রিয়েল এস্টেট সম্পত্তির সম্প্রসারণের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। বারুইপুরে গত চার থেকে পাঁচ বছরে রিয়েল এস্টেটের কাজ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বারুইপুরে সহজে যাতায়াত করা যায়। এখানে ভালো স্কুল, ব্যাঙ্ক এবং হাসপাতালও রয়েছে।”

advt 19

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...