Thursday, April 2, 2026

কৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

Date:

Share post:

রাজ্যের কৃষকদের(Farmer) স্বার্থে একরাশ দাবি তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। দু’পাতার চিঠিতে কৃষকদের স্বার্থে আখের পর্যাপ্ত দাম বৃদ্ধি, গম ও ধানে বোনাস, পিএম কিষাণ যোজনার পরিমাণ দ্বিগুণ এবং ডিজেলে ভর্তুকি দেওয়ার দাবি তুলেছেন তিনি। রাজ্যে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য যোগীর(Yogi Adityanath) কাছে আবেদন জানানো হয়েছে চিঠিতে। উত্তর প্রদেশ নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীকে(chief minister) বিজেপি সাংসদের(BJP MP) এই চিঠি নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কৃষকদের সকল সমস্যা ও দাবী তুলে ধরেছেন সাংসদ। এবং সমাধানের উপায় বাতলে দিয়ে বরুণ গান্ধীর চিঠিতে আখের বিক্রয়মূল্য প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়ানোর পরামর্শ দেন। বর্তমানে যার দাম ৩১৫ টাকা প্রতি কুইন্টাল। পাশাপাশি গম ও ধানের এমএসপি কুইন্টাল প্রতি ২০০ টাকা অতিরিক্ত দেওয়ার আবেদন জানান। শুধু তাই নয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের দেওয়া অর্থ ৬০০০ টাকার পরিবর্তে বার্ষিক ১২ হাজার টাকা করার আবেদন করা হয়েছে। এই অতিরিক্ত ৬০০০ টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হোক।

আরও পড়ুন:অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কৃষি আইন সহ একাধিক দাবিতে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে ঘোর চাপে সরকার। আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে কৃষকদেরকে অসন্তোষ ভোটবাক্সে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর প্রদেশের মুজাফফরনগরে কৃষক আন্দোলন। এমন পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার জন্য যোগীর কাছে আবেদন জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

advt 19

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...