Wednesday, April 8, 2026

করোনা আবহে ঢাক-ঢোল পিটিয়ে ধুনুচি নেচে মনোনয়ন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

Date:

Share post:

গণেশ চতুর্থীতে কোভিড বিধি মেনে শুধুমাত্র প্রস্তাবকদের সঙ্গে নিয়ে ভবানীপুর উপনির্বাচনের জন্য আলিপুর সার্ভে বিল্ডিংয়ের মনোনয়ন পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, সোমবার মহামারি আবহে শারীরিক দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মনোনয়ন দিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সকাল ১১টা নাগাদ গোল মন্দিরে ঢাক-ঢোল বাজিয়ে ধুনুচি হাতে নাচতে নাচতে মন্দিরে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী। এরপর কর্মী-সমর্থকের সঙ্গে দল বেঁধে উপনির্বাচনের মনোনয়ন পেশের প্রস্তুতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

এদিন মনোনয়ন পেশের সময় মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রস্তাবকও ছিলেন তিনি। এছাড়াও ছিলেন একুশের বিধানসভা ভোটে এই ভবানীপুর কেন্দ্রে বিজেপির “গো-হারা” প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই কেন্দ্রে দলীয় পর্যবেক্ষক অর্জুন সিং, সৌমিত্র খাঁ, চিফ ইলেকশন এজেন্ট সহ কর্মী-সমর্থকরা। যাদের মধ্যে বেশিরভাগই দলবদলু নব্য বিজেপি। একমাত্ৰ আদি বিজেপির মধ্যে ছিলেন মিনাদেবী পুরোহিত।

 

advt 19

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...