Thursday, April 9, 2026

আগামী সপ্তাহেই কোভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

অপেক্ষার অবসান । সম্ভবত আগামী সপ্তাহেই ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে (Covaxin) স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা , হু (WHO)। এই সপ্তাহেই মিলতে পারে ছাড়পত্র, সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গেছে। বাদল অধিবেশনের সময় সংসদে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, জুলাই মাসে হু-এর কাছে অনুমোদন পাওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। সেই অনুমোদন পাওয়ার জন্য ভারত বায়োটেক ও কেন্দ্র কয়েক মাস ধরে অপেক্ষা করছিল। কয়েকদিন আগে ভারত বায়োটেকের তরফে জানানো হয়, হু-র জরুরি ভিত্তিক তালিকায় গৃহীত হয়েছে কোভ্যাক্সিন। সব ধরনের প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই কোভ্যাক্সিন হু-র অনুমোদন পেতে পারে সম্ভবত আগামী সপ্তাহে সেই সুখবর মিলতে পারে।

গত জানুয়ারিতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে জরুরি অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কিন্তু যারা গিয়েছিল এর প্রতিরোধ ক্ষমতা 100% কার্যকর নয় পাওয়া গিয়েছে কোভ্যাক্সিনের। বিশ্বের মাত্র ৯টি দেশ ছাড়া অন্য কেউ কোন ভ্যাকসিনকে স্বীকার করেনি। ইউরোপের দেশগুলি এখনও কোভ্যাকসিনের অনুমতি মেলেনি। যার জেরে অসুবিধায় পড়ছেন এই ভ্যাকসিন নেওয়া মানুষজন। দেশের বাইরে যেতে গেলে সমস্যায় পড়ছেন তাঁরা। সেই কারণে হু-র তরফে অনুমোদন পেলে বিদেশেও যেতে পারবেন তাঁরা।

advt 19

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...