Tuesday, June 23, 2026

ফের কালিয়াচকে গঙ্গা ভাঙন, তলিয়ে গেল ফসলি জমি-সহ ১০-১২টি বাড়ি

Date:

Share post:

ফের শুরু গঙ্গা ভাঙন। মালদহের কালিয়াচকে গতকাল দুপুর থেকে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। সোমবারও ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে ১০ থেকে ১২টি বাড়ি। ভাঙনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘর ছাড়তে শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে শুরু ভারী বৃষ্টি

চলতি বছরে বর্ষার শুরুতেই কালিয়াচকের ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ফের রবিবার দুপুর থেকে ওই একই জায়গায় পাড় ভাঙতে শুরু করেছে। এর জেরে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, ফসলি জমি। গত ১২-১৪ ঘণ্টায় প্রায় ১০-১২টি বাড়ি তলিয়ে গিয়েছে বলে জানা গেছে। প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে চলছে এখনও ভাঙন অব্যাহত। আতঙ্কিত গ্রামবাসীরা নিজেরাই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। তাঁদের অভিযোগ ভাঙন রুখতে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।

এর আগে কালিয়াচকে গঙ্গার ভাঙন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ভিমা গ্রামে নদীগর্ভে তলিয়ে গিয়েছিল উপস্বাস্থ্যকেন্দ্রও। পাশাপাশি মানিকচকে গঙ্গার জল বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছিল ৫-৬টা গ্রাম। ভূতনির চড় এলাকার কষিঘাটেও গঙ্গায় ব্যাপক ভাঙন শুরু হয়েছিল।পরিস্থিতি জটিল হওয়ায় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হলেও ভাঙন রোধ করা সম্ভব হয়নি।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...